শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনা মংলা মহাসড়কের চুলকাঠিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

খুলনা মংলা মহাসড়কের চুলকাঠিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চুলকাঠি ডেস্ক :

খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় বেপরোয়া বাসের চাপায় এক কৃষক নিহত ও এক ভ্যান চালক সহ ২ জন আহত।ঘটনাটি ঘটেছে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকার মহাসড়কের ওপর প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে মংলা থেকে খুলনাগামী একটি বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো -জ ০৫-০০১৪)মহাসড়কের পাশে কাঁচাবাজারে কৃষি পণ্য বিক্রি রত কৃষকদের ওপর চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় ঘটনাস্থলে বাগেরহাট সদর উপজেলার রনজিত পুর গ্রামের মৃত বিপিন বিহারী দাস এর পুত্র স্বপন বিহারী দাস(৫৭) ঘটনাস্থলেই মারা যান এ সময় মহা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক নজিবর শেখ (৪৫) ও অপর এক কৃষক মোখলেছুর রহমান (৭০) গুরুতর আহত হয়। এ সময় খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করেন। হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটি আটক করেন কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন চুলকাঠি টোয়েন্টিফোর ও নিউজ মিডিয়ার কর্মকর্তা সাংবাদিক আনিছুর রহমান কে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers