সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষক

মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষক

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫১) নামের এক মাদ্রাসা শিক্ষক এর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শহিদুল হাওলাদার হোগলাপাশা গ্রামের মৃত আব্দুর গনি হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তি পিরোজপুর জেলার নামাজপুর দালিখ মাদ্রাসার শিক্ষক ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আলমগীর হোসেন শুপারি বাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসির বরাত দিয়ে মোরেলগঞ্জ মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ নাসিম বলেন,স্থানীয় গ্রামবাসির খবরের ভিত্তিতে সকাল ৮টার দিকে স্থানীয় দাশখালি গ্রামের বাসিন্দা আলমগীর হেসেন এর সুপারি বাগার থেকে শহিদুল হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে তিনি জানান,শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নিয়ে জন্য মগ্যে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারন জানান যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers