রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে সাবেক মন্ত্রী ডা: মোজাম্মেল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত

বাগেরহাটে সাবেক মন্ত্রী ডা: মোজাম্মেল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত

মোল্লা আব্দুর রব, (বাগেরহাট ব্যুরো অফিস)
বাগেরহাট -১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) ও ৪ (শরণখোলা ও মোরেলগঞ্জ) আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ স্মরন সভা অষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড: আমিরুল আলম মিলন।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান,ফরিদা আক্তার বানু লুচি,সরদার ফখরুল আলম সাহেব,মনোয়ার হোসেন টগর,এ কে আজাদ হোসেন টিপু,সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু,নকিব নজিবুল হক নজু,তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,কোষাধ্যক্ষ ও জেলা তাতী লীগের আহবায়ক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী,বাবু অম্বরীশ রায়,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক শরিফা হেমায়েত,যুব লীগ নেতা মীর জায়েসি আশরাফি জেমস,জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের,বিশ্বজিৎ সরকার,ছাত্র লীগের সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশান,হাওলাদার গোলাম কিবরিয়া নিপুসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় তার একমাত্র পুত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিতোজসা শিক্ষক ড. মাহামুদ হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ডাক্তার মোজাম্মেল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।তারা বলেন ডাঃ মোজাম্মেল হোসেনের অভাব সহজেই পূরন হবার নয়।তার কর্মকান্ড ও আদর্শ শুধু বাগেরহাট বাসির কাছে নয় সারা দেশের বঙ্গবন্ধুর আদর্শের মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তারা আরো বলেন, ডাঃ মোজাম্মেল হোসেন ছিলেন বটবৃক্ষের মত।গত তিন যুগের ও বেশি সময় ধরে তিনি বাগেরহাট বাসি ও আওয়ামী লীগকে ছায়া দিয়ে রেখে ছিলেন।তা চিরদিন বাগেরহাট বাসী শ্রদ্ধাভরে স্মরন রাখবে।আলোচনা শেষে ডাঃ মোজাম্মেল হোসেনের আত্মার মাগফেরাত কামনা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২০২০ সালের ১০ জানুয়ারি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় ডাক্তার মোজাম্মেল হেসেন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ ৪০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বাগেরহাট-১ আসন থেকে একবার এবং বাগেরহাট ৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় ডাক্তার আলহাজ্জ মোজাম্মেল হেসেন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers