শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের চুলকাঠিতে এক ব্যক্তির করোনা শনাক্ত : বাড়িটি লকডাউন

বাগেরহাটের চুলকাঠিতে এক ব্যক্তির করোনা শনাক্ত : বাড়িটি লকডাউন

চুলকাঠি ডেস্ক নিজস্ব প্রতিবেদনঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির। চুলকাটি এলাকার খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর বাড়ির ভাড়াটিয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কিরণ জয় দত্ত (৩৪) নামের উক্ত ব্যক্তির নমুনা সংগ্রহের আজ সোমবার প্রকাশিত ফলাফলে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর উপজেলা প্রশাসন নিশ্চিত হওয়ার পর উক্ত বাড়িতে লাল পতাকা উত্তোলন করে বাড়িটি লকডাউন করেছে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন।এ ব্যাপারে জানতে চাওয়া হলে খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন ওই এলাকায় সার্বক্ষণিক দুজন গ্রাম পুলিশ মোতায়েন করেছেন যাতে করে এলাকায় বহিরাগত লোক এবং এলাকার লোক বাইরে বেড়োতে না পারে। এদিকে উক্ত বাড়িটিতে কোডেক এনজিও সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর নমুনা দিয়েছিলেন। তার ফলাফল পজেটিভ বলে আজকে তথ্য পেয়েছি। এদিকে আর স্ত্রী ও চুলকাঠি বাজারের আরেক ব্যবসায়ীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers