রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে হতদরীদ্রের ইজি বাইক চুরি

বাগেরহাটে হতদরীদ্রের ইজি বাইক চুরি

বাগেরহাট অফিস
গত রবিবার বিকেলে শহরের সোনাতলা এলাকা থেকে যাত্রী কতৃক সুকৌশলে এক হতদরীদ্রের ইজি বাইকটি নিয়ে উদাও হয়ে যায়।এব্যাপারে ইজি বাইকের মালিক রাবেয়া বেগম বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।প্রাপ্ত অভিযোগে জানাগেছে,বাগেরহাট সদর উপজেলার কালিয়া (খেজুর মহল)গ্রামের ফারুক হাওলারের স্ত্রী রাবেয়া বেগম একটি ইজি বাইক কিনে ভাড়া দিয়েই সে সংসার চালায়। প্রতিদিনের ন্যায় চালক মাসুদ গতকাল সোমবার সকালে বাড়ী থেকে যাত্রী নিয়ে বাগেরহাট শহরে আসে,কিন্তু বিকেল ৩টার দিকে সোনাতলার মোড় থেকে মধ্য বয়সী একজন তার গাড়ীতে উঠে সুকৌশলে গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।ক্ষতিগ্রস্থ রাবেয়া বেগম এপ্রতিনিধিকে ক্রন্দনরত কন্ঠে বলেন,আমার এই গাড়ীটিই একমাত্র আয়ের উৎস। এই দিয়েই আমি সংসার চালাই ,এখন আমি কি করবো কিছুই ভেবে পারছিনা।তিনি গাড়ীটি উদ্বারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি,এবং তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers