শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্বরণে” সায়ড়া মধুদিয়া স্কুল মাঠে সাত মুক্তিযোদ্ধা-কে সম্মাননা প্রদান

“স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্বরণে” সায়ড়া মধুদিয়া স্কুল মাঠে সাত মুক্তিযোদ্ধা-কে সম্মাননা প্রদান

সোবহান হোসাইন : বাগেরহাট সদর উপজেলার সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি আন্তঃ ওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে ইউনিয়নের ৭জন বীর মুক্তিযোদ্ধা-কে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে এই সম্মননা প্রদান করা হয়। সম্মননা প্রদান করা বীর মুক্তিযোদ্ধারা হলেন হৃষিকেশ দাশ, স্বপন কুমার সাহা, দিলিপ কুমার দাশ, বরুন কুমার দাশ, প্রানোতোষ চক্রবর্ত্তী ও আলহাজ্ব মোঃ নওশের আলী। ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নিবার্হী অফিসার মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহম্মুদ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন ও আয়োজক কমিটির প্রধান পেষ্টপোষক সমাজসেবক শিশির শিকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাইনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা ফকির, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ফারাজী,শক্তি নারায়ন দাস, চিন্ময় দেবনাথ, আকতারুজ্জামান টুকু, দেব রঞ্জন দাস, মহব্বত আলী চাকলাদার ও ননী গোপাল সাহা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers