রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বিএনসিসি‘র সেবা সপ্তাহ শুরু

বাগেরহাটে বিএনসিসি‘র সেবা সপ্তাহ শুরু

বাগেরহাট অফিস
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্টের সরকারি পিসি কলেজ প্লাটুনের সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট সরকারি পিসি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।এসময় বাগেরহাট সরকারি পিসি কলেজের উপধ্যাক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, প্রফেসর ক্যাপ্টেন মোঃ শাহ আলম ফরাজী, সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দিন, প্লাটুন কমান্ডার মোঃ সাইফুর রহমান ফারুকীসহ বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে কলেজ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।র‍্যালী শেষে করোনা প্রতিরোধে মাস্ক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে মশা নিধন স্প্রে করেন বিএনসিসি সদস্যরা।শনিবার (২৬ ডিসেম্বর) শুরু হওয়া এই সেবা সপ্তাহের কর্মসূচি আগামী শুক্রবার (০১ জানুয়ারি) পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers