রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট অফিস
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।বুধবার বিকালে মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে জেলা আওয়ামীলীগের প্রকাশ ও প্রকাশনা সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।পরে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেপাল চন্দ্র,আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম,হাবিবুর রহমান, নাসির উদ্দিন,কামাল আকন,আছাদুল হাওলাদার,ইব্রাহীম হাওলাদার,জাফর হাওলাদার,নূর মোহাম্মদ,ইউনিয়ন যুবলীগের সভাপতি তালুকদার তারেক রহমান মন্টু,মিজান গাজী,লিটন কুমার দাস প্রমুখ।এসময় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা আবার বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। কিন্তু তাদের সেই উদেশ্য সফল হবে না।বক্তারা প্রতিটি এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers