রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ বাগেরহাটে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়িদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ বাগেরহাটে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়িদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট অফিস
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের সরকারী সকর্মকর্তা,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা চেম্বার অব কমার্স মাবনবন্ধন ও সমাবেশ করেছে।শনিবার সকালে মাবনবন্ধন ও সমাবেশ বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা- কর্মচারীরা এবং প্রেসক্লাবের সামনে জেলা চেম্বার অব কমার্স ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলাদা-আলাদা ভাবে অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনারে মাবনবন্ধন ও সমাবেশ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান,জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ,পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সাজন ডা. কে এম হুমায়ুন কবীর, মৎস্য কর্মকতার্ ড. খালেদ কনক, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মু. শাহ আলম।প্রেসক্লাবের সামনে জেলা চেম্বার অব কমার্স ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাবনবন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন,চেম্বার নেতা সরদার ওমর ফারুক,সরদার আবু সাঈদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্জ বাকী তালুকদার,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শওকত হোসেন,রিষিকেস দাস,আব্দুল হাকিম মোল্লা,মল্লিক আতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান।বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার সাথে জড়িত ও ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেফতারসহ সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers