শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
তীব্র শীতে চরম বিপাকে হত-দরিদ্র মানুষ

তীব্র শীতে চরম বিপাকে হত-দরিদ্র মানুষ

চুলকাঠি ডেস্ক

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার গ্রাম থেকে শহর আচ্ছন্ন হয়ে আছে ঘন কুয়াশায়। শীতে কাবু হয়ে পড়েছেন জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ।

তীব্র শীতে বেশি বিপাকে পড়েছেন নদীগর্ভে বসতভিটা হারা মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে মৃদু বাতাস।রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবারের (৮ ডিসেম্বর) রিপোর্ট অনুযায়ী কুড়িগ্রামে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়তে বাড়তে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলেই শৈত্যপ্রবাহ শুরু হবে।

বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। তীব্র কুয়াশায় দু’হাত দূরের রাস্তাও দেখা যাচ্ছে না। শীত বস্ত্রের অভাবে ঠান্ডায় কাঁপছেন চরাঞ্চলের মানুষ।

ঢাকা থেকে ছেড়ে আসা কোচ-ট্রাকগুলো হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো যে যার সাধ্য অনুযায়ী নিজেকে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। কারো কারো গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরিধান করে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers