শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
বাগেরহাট অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে জেলেদের মাঝে কম্বল, রেডিও,টর্চ লাইট, লাইফ জ্যাকেট,লাইফবয়,রেইনকোট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরা জেলায় অন্তর্গত সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় এ সকল প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও উক্ত এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপন করা হয়।
প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মাননীয় মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হামিদুল ইসলামের লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জনান,দেশের সার্বিক ঘূর্ণিঝড়,জলোচ্ছাস,বন্যা ও মহামারীসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply