শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ভাস্কর্য নিয়ে উস্কানী মূলক বক্তব্যের প্রতিবাদে মহিলা আ.লীগের বিক্ষোভ

বাগেরহাটে ভাস্কর্য নিয়ে উস্কানী মূলক বক্তব্যের প্রতিবাদে মহিলা আ.লীগের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান নিয়ে উস্কানী মূলক বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্ট্যা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড সীতা রানী দেবনাথ,সাধারণ সম্পাদক এ্যাড.শরিফা খানম ,যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রীনা সুলতানা,মহিলালীগনেত্রী জোবেদা বেগম,হাসিনা খানম,তানিয়া খাতুন,শরিফা আক্তার স্বপ্না প্রমুখ।
বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্তিত্ব।বাঙ্গালী জাতির ইতিহাস,ঐতিহ্যের সাথে মিশে আছেন তিনি।বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না।কিন্তু ধর্মীয় নেতা বাবু নগরী ও মামুনুলহক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলেছে তা বাঙ্গালী জাতি মেনে নিবে না।বাবু নগরী ও মামুনুলহককে অবিলম্বে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া উস্কানীমুলক বক্তব্য প্রত্যাহারের আহবান জানান মানববন্ধনকারীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers