শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় ১৩ বছরের এক শিশুর পাচ বছরের কারাদণ্ড

বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় ১৩ বছরের এক শিশুর পাচ বছরের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষার্থী হিরা আক্তার হত্যা মামলায় হাসান রসিদ মৃধা (১৩) নামের এক শিশুর পাচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। দন্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দন্ডাদেশ প্রাপ্ত হাসান রসিদকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ আদালতের।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই আদেশ দেন।তবে এই মামলায় আটক অন্য দুই আসামী হাসান রসিদের দাদা ৭৫ বছর বয়সী মোক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)এর বিচার অন্য আদালতে চলমান রয়েছে।
হাসান রসিদ মৃধা মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া প্রামের মোঃ তোফাজ্জেল হোসেন মৃধার ছেলে।মামলার বিবরণ থেকে জানা যায়,২০১৯ সালের ২ জুলাই বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্র্রামে নিজ ঘরে গাউস শেখ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে হিরা আক্তারকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় আড়ার সাথে ঝুলিয়ে রাখেন আসামীরা।পরে ৩ জুলাই নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।১৪ জুলাই হাসান রসিদ,মোক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে প্রেফতার করে পুলিশ।একই বছর ১৮ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ঠাকুর দাস মন্ডল আদালতে চার্জশীট দাখিল করেন। হাসান রসিদের বিরুদ্ধে চার্জশীট দেওয়ায় তার বিচারের জন্য মামলাটি ২৫ নভেম্বর বিচারের জন্য নারী ও শিশু আদালতে প্রেরণ করা হয়।নারী ও শিশু আদালত ২০২০ সালের ১৫ মার্চ অভিযোগটি আমলে নেয়।১৪ সেপ্টেম্বর আদালত আসামী হাসান রসিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।পাঁচজন সাক্ষি,ভিকটিমকে পরীক্ষাকারী চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তার সাক্ষি গ্র্রহন শেষে ১৮৬০ সালের দন্ড বিধির ৩০২/৩৪ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় শিশু আইন অনুযায়ী আদালত হাসান রসিদের ৫ বছরের কারাদন্ডাদেশ দেয়।
এই মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন শেখ বাহাদুর ইসলাম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি রণজিৎ কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers