শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শেখ হেলালের মায়ের মৃত্যুতে হাকিমপুর বাসীর শোক বিবৃতি

শেখ হেলালের মায়ের মৃত্যুতে হাকিমপুর বাসীর শোক বিবৃতি

চুলকাঠি অফিস

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা ও বাগেরহাট-২আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী রাজিয়া বেগমের মৃত্যুতে মুরহুমার বিদেহী আত্বার শান্তি কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বাগেরহাট সদর উপজেলার হাকিমপুরের আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও এলাকাবাসী। বিবৃতি দাতারা হলেন বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি লিটন শিকদার,বাগেরহাট জেলা আওয়ামীমৎসজীবী লীগের আহবায়ক এম এ সবুর ,খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ননী গোপাল সাহা ,উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আক্তারুজ্জামান টুকু, হাকিমপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহব্বত আলী চাকলাদার,সাধারন সম্পাদক বিষ্নু দাস সহ গ্রামবাসী। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা রাজিয়া বেগম রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় মূত্যু বরন করেন। তিনি দীর্গদিন যাবৎ বার্ধক্য রোগে ভুগছিলেন। মুরহুমা রাজিয়া বেগম জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers