শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে তিন দফা দাবিতে বিচার বিভাগের কর্মচারীদের মানববন্ধন

বাগেরহাটে তিন দফা দাবিতে বিচার বিভাগের কর্মচারীদের মানববন্ধন

বাগেরহাট অফিস
বাগেরহাটে পদন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা জজ্ব আদালত চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবিসমূহ হচ্ছে,অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গন্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান।সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা।অধস্তন সকল আদালতের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রনয়ন।মানববন্ধনে বক্তব্য দেন,বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন,বাগেরহাট জেলা শাখার সভাপতি অমিত রায়,সহ-সভাপতি অঞ্জন দাশ,সাধারন সম্পাদক এফ.এম.জাহাঙ্গীর হাসান,শেখ আবু সাঈদ,সহ-প্রচার সম্পাদক ইমতিয়াজ শাওন,দপ্তর সম্পাদক আবু হাসান, হাসিবুল হাসান,আঃ রবসহ আরও অনেকে।বক্তারা বলেন, অবিলম্বে আমাদের তিন দফা দাবি বাস্তববায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। এই মানববন্ধন থেকে আগামীকাল জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়ার কর্মসূচি ঘোষনা করেন মানববন্ধনকারীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers