শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট অফিস
সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বাগেরহাট শহরের সাধনার মোড়ে এই মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড, মিলন কুমার ব্যানার্জী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি এ্যাড. সীতা দেবনাথ, লিগ্যাল এইড কর্মকর্তা রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার প্রমুখ।বক্তারা বলেন, মুরাদনগর পার্বতীপুরে হামলার সঠিক বিচার করতে হবে। অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকিদাতাকে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। আমরা সবাই কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। একটি অসাম্প্রদায়িক উন্নত রাষ্ট্র গড়তে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers