শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ৬’শ বছরের ঐহিত্যবাহী শিববাড়ি মন্দিরের সম্প্রসারিত ভবনের কাজ

বাগেরহাটে ৬’শ বছরের ঐহিত্যবাহী শিববাড়ি মন্দিরের সম্প্রসারিত ভবনের কাজ

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুরে ৬’শ বছরের ঐতিহ্যবাহী শিববাড়ি শিবমন্দিরের সম্প্রসারিত ভবনের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় এই সম্প্রসারিত ভবন নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় শিববাড়ি শিবমন্দিরের উপদেষ্টা সাংবাদিক বাবুল সরদার, কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তু, সহ-সভাপতি বিষ্ণপদ দেবনাথ, মন্দিরের পুরোহিত সুজন ব্যানার্জী, ভক্ত সুশান্ত দাস সাহেব, সুভাষ পাল, গোপাল দেবনাথ, তুষার কান্দি দাস, কালিপদ পাইক, অধ্যক্ষ গৌর কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী, সুশান্ত দাস সাহেব, নারায়ন চন্দ্র বিশ্বাস, গোবিন্দ হালদার-সহ পূজারী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্দির প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষ্পুুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকলের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন।কচুয়া উপজেলার শিবপুরে খানজাহান আমলে এই মন্দির নির্মান করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় মন্দিরের সংস্কার সাধিত হয়। বিখ্যাত ঠাকুর দিঘি (খাঞ্জেলি দিঘি) খননের সময় প্রাপ্ত দূর্লভ বৌদ্ধ মূর্তি ছিল এই মন্দিরে। যা ১৯৭১ সালে ঢাকা বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ওই মূর্তির আদলে পাথর দিয়ে এই মন্দিরের মূল মূর্তি করা হয়। স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত এই মন্দিরে ভক্ত ও দর্শনার্থী বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কর্তৃপক্ষ মূল মন্দিরকে ঘীরে আরও ১হাজার ৮‘শ বর্গফুটের নতুন ভবন নির্মানের উদ্যোগ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers