সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে হেলাল উদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বাগেরহাটে হেলাল উদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সোবহান হোসাইন  : বাগেরহাটে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর নিজেস্ব উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ভ্রাষ্পুত্র ও বাগেরহাট-১আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এর আশুরোগ মুক্তি কামনা করে আওয়ামী লীগের দলীয় কর্যালয় ও মসজিদে পৃথক পৃথক ভাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর সদর উপজেলার হাকিমপুর ঢালচাকা বাজার জামে মসজিদ ও হাকিমপুর ওর্য়াড আওয়ামী লীগের কার্যালয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর আয়োজনে পৃথক পৃথক ভাবে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মসজিদের বিপুল সংখ্যক মুসাল্লি দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। অপর দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, খাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, সাবেক সভাপতি ননী গোপাল সাহা, আওয়ামী লীগ নেতা মোঃ মহব্বত আলী চাকলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আক্তরুজ্জামান টুকু সহ বিপুল সংখ্যক নেতা কর্মী। উল্লেখ্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পিতা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers