শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে শিশু উন্নয়নে ২ দিনের প্রশিক্ষণ শুরু

বাগেরহাটে শিশু উন্নয়নে ২ দিনের প্রশিক্ষণ শুরু

‘শিশুর সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহন, বাজেট প্রনয়ন ও যথাযথ বাস্তবায়নের’ লক্ষ্যে বাগেরহাটে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউনিসেফ-এর সহযোগীতায় এনআইএলজির উদ্যোগে বাগেরহাট সার্কিট হাউজে অনুষ্টিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজি-র পরিচালক (যুগ্ম-সচিব) বোরহান উদ্দিন ভূঞা।

স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্টিত এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ ও ইউনিসেফ খুলনা চীফ ফিল্ড অফিসার কাওসার হোসেন। “তথ্য-উপাত্ত নির্ভর শিশু কেন্দ্রীক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক এ প্রশিক্ষণে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা , যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ অংশ গ্রহন করেন।

ডিডিএলজি দেবপ্রসাদ পাল জানান, এ প্রশিক্ষণের ফলে এলজিসি কর্মসূচীর আওতাধীন নির্বাচিত উপজেলা ও জেলাসমূহে চলমান উন্নয়ন সমন্বয় কাঠামো বা প্ল্যাটফর্মগুলো শিশুদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহ চিহ্নিত করে টেকসই সমাধান ও শিশুদের কল্যাণ সাধনে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদের শিশু উন্নয়ন সংশ্লিষ্ট কমিটি সমূহের সদস্য ও সরকারি বিভাগ সমূহের কর্মকর্তাগণ পরস্পর আরও বেশী ঘনিষ্ট হয়ে কাজ করতে পারবেন। যা অসমতা ধূর করে শিশুর সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে জীবনমূখী, দক্ষ, মানবিক এবং দেশপ্রেমিক ত্যাগী মানবসম্পদ গড়তে সহায়ক হবে। তাঁর ভাষায়, ‘আজকের শিশু আগামীর ভবিষ্যত। তাই জাতিরজনকের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের প্রত্যাশিত ‘সোনার বাংলা’ অর্জনে এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সোনার বংলা’ বাস্তবায়নে এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers