শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

বাগেরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

বাগেরহাট অফিস : মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৬০ পিস ইয়াবা সহ ১জন ও ২৯ কেজি গাজা সহ বহনকৃত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-৬।শনিবার ৩১ অক্টোবর বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা ৭৬০ ইয়াবা সহ মোঃ মাসুম হাওলাদার(৩১)কে অটক করা হয়। সে মোড়েলগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া গ্রামের মোঃ রাজ্জাক হাওলাদারের ছেলে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মোঃ মাহবুব-উল-আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক মাসুম হাওলাদারকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ২৯কেজি গাঁজা সহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-৬।আটককৃতরা হচ্ছেন, দিনাজপুরের কোতয়ালী থানার দিঘন এলাকার ফজলুর রহমান শাহার পুত্র ট্রাক চালক মোঃ কামরুজ্জামান শাহা (৪৩) ও পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শৌলা এলাকার মোঃ বাবুল তহশিলদারের পুত্র হেলপার রবিউল ইসলাম বায়েজিদ (২০)। ওই সময়ে ট্রাক তল্লাশী করে ২৯কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পুলিশ পরিদর্শক ডিএডি মোঃ আঃ মতিন বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers