শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
শুক্রবার থেকে কমতে পারে ইন্টারনেটের গতি

শুক্রবার থেকে কমতে পারে ইন্টারনেটের গতি

চুলকাঠি রিপোর্ট  : ভারতের একটি সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হচ্ছে। ফলে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। বাংলাদেশের যেসব গ্রাহক ভারতের সেই সাবমেরিন ক্যাবলের আওতায় ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র তারাই এ সমস্যায় পড়বেন।

ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এই বিঘ্ন ঘটবে। এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

ভারতের একটি সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হচ্ছে। ফলে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। বাংলাদেশের যেসব গ্রাহক ভারতের সেই সাবমেরিন ক্যাবলের আওতায় ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র তারাই এ সমস্যায় পড়বেন।

ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এই বিঘ্ন ঘটবে। এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে। ফলে ৪ দিন নাগাদ এ সমস্যা চলতে পারে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, ‘আমাদের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই। সমস্যা হতে পারে যেসব ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটর ভারত থেকে ব্যান্ডউইথ আনছে তাদের দিক থেকে।’

তিনি আরও বলেন, ‘দেশে বর্তমানে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দুই হাজার জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)। এর মধ্যে আমাদের কাছ থেকে নেয়া হয় এক হাজার ২৭৫ জিবিপিএস। বাকিটা আসে আইটিসি অপারেটরদের মাধ্যমে

ভারত থেকে।’এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।ভারতীয় এয়ারটেল লিমিটেডের পক্ষে আরও বলা হয়েছে, কাজের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীরা ৪ দিন ধীরগতির সেবা পেতে পারে।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেডের বাণিজ্য বিভাগের প্রধান মসিউর রহমান বলেন, ‘দেশের আইটিসি অপারেটররা ভারতের চেন্নাই এবং মুম্বাই থেকে তাদের সাবমেরিন কেবলের ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ নিয়ে থাকে। বেনাপোল সীমান্ত হয়ে এই ব্যান্ডউইথ দেশে আসে। যেসব আইটিসি চেন্নাই থেকে ‘আইটুআই’ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ নিয়ে থাকে, তাদের জন্য সমস্যা হতে পারে। কারণ ‘আইটুআই’ সাবমেরিন কেবলের চেন্নাই থেকে সিঙ্গাপুর রুটের লিঙ্কের মেরামত কাজ চলবে আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘যদিও বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই, তারপরও দেশের গ্রাহকরা এই ৪ দিন ইন্টারনেটের গতি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। কারণ আইটিসি অপারেটররা চেন্নাই থেকে ভাগাভাগি করে ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers