শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
গ্রামীণ সড়ক আরো মজবুত করে তৈরি করতে হবে :প্রধানমন্ত্রী

গ্রামীণ সড়ক আরো মজবুত করে তৈরি করতে হবে :প্রধানমন্ত্রী

গ্রামীণ সড়ক যথাযথ রক্ষণাবেক্ষণ এবং আরো মজবুত করে তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ দেওয়া হয় সেটা যেন যথাযথ ব্যবহার হয়। এজন্য মনিটরিং বাড়াতে হবে। আওয়ামী লীগ সকরারের আমলে অনেক উন্নয়ন কার্যক্রম হচ্ছে, গ্রাম ও শহরের পার্থক্য কমে আসছে। ফলে গ্রামের রাস্তায়ও এখন ভারী যানবাহন চলাচল করছে। এজন্য গ্রামীণ সড়কগুলোকে সেভাবে নির্মাণ করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। সভায় চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি সংশোধিত। নতুন প্রকল্পের বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পের বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৬৬৮ কোটি ২৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক ও প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মো. আসাদুল ইসলাম বলেন, সভায় ৫৬৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহমখদুম বিমানবন্দর, রাজশাহীর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ প্রকল্প অনুমোদ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ইকোনমিক জোন হচ্ছে, অন্যান্য কার্যক্রম হচ্ছে, এজন্য বিমানবন্দরগুলোর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, সেজন্য বিমানবন্দরগুলোর যথাযথ উন্নয়ন ও সংস্কার প্রয়োজন। তাছাড়া রাতে বিমান ওঠানামা যাতে করতে পারে, সেজন্য পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। সভায় ৩০১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংস্থার নিজস্ব ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ১৬ লাখ টাকা। এ প্রকল্প নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা এমনভাবে করতে হবে, যাতে করে পানি দূষিত না হয়। সভায় মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১০৯ কোটি ১৮ লাখ টাকা। সংশোধনের ফলে এর ব্যয় বৃদ্ধি পেয়েছে ৫৪৯ কোটি ৩ লাখ টাকা। এছাড়া সভায় ২৫১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers