শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ঢাকা ও চট্টগ্রামের পর করোনায় মৃত্যু বেশি খুলনায়

ঢাকা ও চট্টগ্রামের পর করোনায় মৃত্যু বেশি খুলনায়

চুলকাঠি রিপোর্ট : দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৮ জনে। মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩১৪ (৭৬ দশমিক ৯৩ শতাংশ) ও নারী এক হাজার ২৯৪ জন (২৩ দশমিক ০৭ শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার ৮৬৩ (৫১দশমিক ০৫ শতাংশ) ও চট্টগ্রামে এক হাজার ১২৮ জন (২০ দশমিক ১১ শতাংশ)। ঢাকা ও চট্টগ্রামের পর বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৪৫৩ জন (৮ দশমিক শূন্য ৮ শতাংশ)।

এছাড়া রাজশাহী বিভাগে ৩৬০ (৬ দশমিক শূন্য ৪২ শতাংশ), বরিশালে ১৯৩ (৩ দশমিক ৪৪ শতাংশ), সিলেটে ২৩৯ (৪ দশমিক ২৬ শতাংশ), রংপুরে ২৫৪ (৪ দশমিক ৫৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন (২ দশমিক ১০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯, চট্টগ্রামে চার, খুলনায় এক এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ৯ এবং নারী ছয়জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬০০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers