শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট কেবি বাজারে ২ কেজি ৯‘শ গ্রাম ওজনের ইলিশ

বাগেরহাট কেবি বাজারে ২ কেজি ৯‘শ গ্রাম ওজনের ইলিশ

 বাগেরহাট অফিস

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৯‘শ গ্রামের ইলিশ। ইলিশ মাছটি মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাটের সামুদ্রিক মাছ ক্রয়-বিক্র্য়ের পাইকারি আড়ত কেবি বাজারে আবেদ আলীর আড়তে ইলিশটি চড়া দামে বিক্রি হয়েছে। বাগেরহাট শহরের বাসিন্দা শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু ৫ হাজার ৩‘শ টাকার ক্রয় করেন।জেলেরা বলেন, এবছর প্রথম থেকেই ইলিশের সাইজ মোটামুটি ভাল ছিল।এক কেজি থেকে এক কেজি ৫‘শ গ্রাম ওজনের মাছ আমরা সচারচর পেয়ে থাকি। কিন্তু দুই কেজির উপরের মাছ খুবই কম পাওয়া যায়। আর দুই কেজি ৯‘শ গ্রাম ওজনের যে মাছটি আমরা পেয়েছি। এত বড় মাছ আগে কখনও পাইনি। মাছটি যখন আমাদের জালে উঠেছিল। তখন আমরা খুব খুশি হয়েছিলাম।মাছের ক্রেতা রেজাউর রহমান মন্টু বলেন, কেবি বাজারে প্রায়ই আসি, মাঝে মাঝে ইলিশ ক্রয় করি, আবার কখনও কখনও ঘুরে চলে যাই। আজকে দেখছিলাম একটি মাছ নিয়ে অনেকের ভীড়। কাছে এসে দেখলাম অনেক বড় একটি ইলিশ। অনেকেই দাম বলেছে, আমি শেষ পর্যন্ত ৫ হাজারা ৩‘শ টাকায় ক্রয় করেছি। তারপরে মেপে দেখি মাছের ওজন ২ কেজি ৯‘শ গ্রাম। এত বড় মাছ গেল বিশ বছরে আমি দেখিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers