শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি লজ্জা জনক এবং নিন্দনীয় ঘটনায় গোটা জাতি আজ উদ্বিগ্ন

সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি লজ্জা জনক এবং নিন্দনীয় ঘটনায় গোটা জাতি আজ উদ্বিগ্ন

সোবহান হোসাইন  :সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি লজ্জা জনক এবং নিন্দনীয় ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন এবং এটি নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরাও মনে করি বর্তমানে সামাজিক , মানবিক এবং নৈতিকতার অবক্ষয় হয়েছে । এই ধরনের ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের বড় একটা কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধর্ষণের সর্বোচ্চ দাবি করে যে আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট ভাবে একটা বিষয় জানিয়ে দিতে চাই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরা চাই, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীসহ দেশের সকল মানুষই চায় শাস্তি হোক। এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা আমরাও দাবি করেছি।

ইতিমধ্যেই আমাদের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার ব্যাপারে আইনের যথাযথ ভাবে সংশোধন এবং সাক্ষ্য আইন সংশোধন করে আগামী সোমবার কেবিনেটে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে আমরা আশা করি যে আগামী সোমবারে এটি কেবিনেটে উপস্থাপন হবে এবং তার ভিত্তিতে আগামী সংসদ অধিবেশনে আইনটা পাশ হবে।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই ধর্ষণের বিরুদ্ধে এবং সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও যে কোন অনৈতিক কর্মকান্ড কঠোর ভাবেই দমন করবেন ।

আমাদের সমাজের এই নৈতিকতার অবক্ষয়ের হাত থেকে পরিত্রানের জন্য আমাদের প্রত্যেক পরিবারের, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে নিজ ঘরের সন্তানের প্রতি আগে নজর রাখা ।
আপনার সন্তান কি করছে, তারা কখন কার সাথে মিশছে । তাদের চাল চলন পর্যবেক্ষণ করুন , তারা কোন মাদকের সাথে সংযুক্তি হচ্ছে কিনা, কোন অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে কিনা এটার দিকে আপনারা নজর দিন।

মনে রাখবেন প্রতিটা সন্তানের প্রথম পাঠশালা হচ্ছে তার ঘর এবং পিতা মাতাই হচ্ছে তার প্রথম শিক্ষক । পিতা মাতাই পারে তার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে ।

আপনারা ঘর থেকে যদি আপনাদের সন্তানদের সঠিকভাবে, নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার পরিবার থেকে যে সমাজ গঠিত হবে সেটাই হবে নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি আদর্শ সমাজ ।

– মাহবুবউল-আলম হানিফ
যুগ্ম- সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers