শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দুই কোটি টাকা মূল্যের দুটি তক্ষকসহ আটক পাঁচ

দুই কোটি টাকা মূল্যের দুটি তক্ষকসহ আটক পাঁচ

চুলকাঠি ডেস্ক : সুন্দরবন সংলগ্ন গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।জব্দকৃত তক্ষক দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ১৪ লাখ টাকা। এদের মধ্যে ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষকের ওজন ৪০০ গ্রাম এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের অপরটির ওজন ৩০০ গ্রাম।

আটককৃতরা হলেন- খুলনার পাইকগাছা এলাকার মো. সাইফুল ইসলাম (৩০), জিয়াউল (৩০), রুবেল (২৫), রশিদ (২৬) ও জয়নাল (৩০)।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির দুটি তক্ষকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।পরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। তক্ষক দুটিকে পাইকগাছা ফরেস্ট অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers