সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
চুলকাঠি অফিস : বাগেরহাটে সদর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন যথাযথ মর্যাদায় আজ সোমবার দুফুরে জেলার রেল রোডাস্থ দলীয় কার্যলয়ে দৃষ্টি প্রতিবন্ধি,বাকপ্রতিবন্ধি, অসহায় দুস্থ্যদের মাঝে রান্নাকরা খাবার,দলীয়নেতা কর্মীদের মাঝে মিষ্ট বিতরন,দোয়া মাহফিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনার্ঢ্য কর্মময় জীবনের প্রামান্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন এর মধ্য দিয়ে পালিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র খান হাবিবুর রহমান ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ফারুক তালুদার,উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, যুগ্ন-আহবায়ক ও জেলা পরিষদ সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু,পৌর যুবলীগের আহবায়ক হুমাউন কবির পলি,যুগ্ন-আহবায়ক দেবাশীষ দাম সহ উপজেলা,পৌর ও ১০টি ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply