শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে সাবেক শিক্ষা কর্মকর্তার স্মরণ সভা

বাগেরহাটে সাবেক শিক্ষা কর্মকর্তার স্মরণ সভা

বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাছুদা আক্তারের অকাল মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বাগেরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠক।জেলা শিক্ষা অফিসের নিজস্ব ভবন মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার,মোল্লাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান,মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান,বাগেরহাট সদর উপজেলা একাডেমিক অফিসার হিশামুল হক,বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসাঃ ফারহানা আক্তার,বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলসহ বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা সদ্য প্রয়াত বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাছুদা আক্তারের রুহের মাগফেরাত কামনা ও তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।তার প্রতিষ্ঠিত বাগেরহাট শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহবান জানান বক্তারা।মৃত্যুর আগে মাছুদা আক্তারের প্রতিশ্রুতি অনুযায়ী তার অবসরকালীন ভাতা থেকে শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যান সমিতিতে পাঁচ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন এই শিক্ষা কর্মকর্তার স্বামী শিক্ষক কবির আকন।পরে জেলা শিক্ষা কর্মকর্তা প্রয়াত মাছুদা আক্তারের দুই কন্যাকে সম্মাননা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। দূরারোগ্য রোগ ক্যান্সারে আাক্রান্ত হয়ে বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাছুদা আক্তার গেল ২৭ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers