শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় ৯০ হাজার পরিবারে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় ৯০ হাজার পরিবারে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

প্রতিকী ছবি

মোল্লা আব্দুর রব (বাগেরহাট অফিস )
বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় ৯০ হাজার পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে।গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম জানান,জেলাব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।চলতি বছরের ২য় প্রান্তিকের সেপ্টেম্বর,অক্টোবর ও নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।বাগেরহাট জেলার ৮৯৪০২ টি পরিবারের মধ্যে কার্ড প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রতি কেজি ১০ টাকা দরে বিতরন করা হবে।প্রতি কেজি চালে বর্তমান বাজার দর অনুযায়ী সরকার প্রায় ৩৫ টাকা করে ভর্তুকি দিয়ে হতদরিদ্রের মাঝে ১০ টাকা দরে চাল বিতরন করছে। বাগেরহাট জেলায় প্রতিমাসে এখাতে ২৬৮২.০৬০ মে: টন চাল প্রয়োজন হবে।কার্ডধারী উপকারভোগিদের মাঝে যাতে সঠিকভাবে সকল প্রকার অনিয়ম ও দূর্নীতি মুক্তভাবে চাল বিতরন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন,স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ ব্যাপক সার্বিক তদারকী করছে। ইতোমধ্যে খাদ্যবান্ধব তালিকায় যে সকল ভুয়া,মৃত,স্বচ্ছল ও ভিজিডি কার্ডধারীদের নাম ছিল তা সংশোধন করা হয়েছে।এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলার কয়েকজন কার্ডধারী বলেন গত মার্চ / ২০ মাস হতে আমরা সঠিক সময়ে আমাদের চাল সম্পূর্ণ হয়রানি ছাড়া উত্তোলন করতে পারছি।বাগেরহাট সদরের একাধিক খাদ্যবান্ধব ডিলার জানান,কোন প্রকার হয়রানি ছাড়া চাল উত্তোলন ও যথাযথ বিতরণ করা হচ্ছে।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুছাব্বেরুল ইসলাম ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম সুষ্টভাবে চলছে।এ কর্মসূচীর অধীন ডিলারদের যে কোন প্রকার অনিয়ম ও দূর্নীতিমুক্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।স্বচ্ছভাবে মহৎ এ কর্মকান্ড পরিচালনার জন্য মতবিনিময় সভা করা হয়েছে।
খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: মাহবুবুর রহমান জানান,একই সাথে খুলনা বিভাগে ৬ লক্ষাধিক পরিবারের কার্ডধারীদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে।এর আগে স্বচ্ছতার সাথে এ কর্মসূচী পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করা হয়।ইতোমধ্যে খাদ্যবান্ধব তালিকায় যে স

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers