শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধে ও সুরক্ষায় এবং জেন্ডার ভিত্তিক সংহিসতা নিরসনে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধে ও সুরক্ষায় এবং জেন্ডার ভিত্তিক সংহিসতা নিরসনে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট অফিস  : শিশু পাচার একটি অবৈধ প্রক্রিয়া। বাংলাদেশে নারী ও শিশু পাচার প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহন করা হলেও কিছুতে এটা নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না।পাচারকারীরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে সরকারের চোখ ফাকি দিয়ে অনৈতিকভাবে নারী ও শিশু পাচার করছে।পাচারকারীরা শিশুদের বিয়ে করে বৈধ ভাবে দেশের বাইরে নিয়ে অনৈতিক কাজের জন্য বিক্রি করে দিচ্ছে।এটা খুবই অমানবিক ব্যাপার।তাই নারী ও শিশু পাচার প্রতিরোধে আমাদের আরো ভুমিকা নিয়ে জনগনকে সতর্ক করতে হবে।পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ করতে হবে।বাল্যবিবাহ বন্ধ করলে শিশু পাচার অনেকাংশে কমবে।বক্তারা অপরাধের বিরুদ্বে রুখে দাড়ানোর জন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আইনের যথাযত প্রয়োগ দাবি করেন।
শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্দার উদয়ন বাংলাদেশ এনজিও’র কার্যালয়ে আয়োজিত শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডার ভিত্তিক সংহিসতা নিরসনে জেলা লিগ্যাল এইডের মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ এর সভাপতিত্বে ও সি ডিও শেখ মিজানুর রহমান জুয়েল এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট আইন কর্মকর্তা (পাবলিক প্রসিবিউটর) এ্যাড: শেখ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড: এম ডি মোজাফ্ফর হোসেন,সাধারন সম্পাদক প্যানেল মেয়র আলহাজ্জ বাকী তালুকদার,সদর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।অন্যন্যেদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজগর আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আসাদুর রহমান,শিক্ষাবিদ মুখার্জী রবিন্দ্র নাথ,এ্যাড: ফারহানা খান দিনা,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,সাবেক সম্পাদক এম,আকবর টুটুল,সাবেক কোষাধ্যক্ষ আজাদুল হক,উদয়ন এর একাউন্ডস অফিসার মো: মোশারেফ হোসেন,মুক্তি আক্তার প্রমুখ।

মোল্লা আব্দুর রব
বাগেরহাট

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers