সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোল্লাহাটে ১৪৪ ধারা জারি বিরোধপূর্ন জমিতে

মোল্লাহাটে ১৪৪ ধারা জারি বিরোধপূর্ন জমিতে

অবশেষে মোল্লাহাটে বিরোধ পূর্ন ৩৭ শতক জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত। মোল্লাহাট উপজেলা সদরের মৃত শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিমের পক্ষে তুহিন সরদারের আবেদনের প্রেক্ষিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজ আল আসাদ এ আদেশ দেন। আদেশে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধপূর্ণ জমিতে শান্তি শৃঙ্খলা বাস্তবায়নের নির্দেশ দেন এবং ২২ অক্টোবর পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।

আদেশ প্রাপ্তি সাপেক্ষে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে শেখ ফয়জুল করিমকে সকল প্রকার কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই জমিতে প্রবেশ ও কোন স্থাপনা নির্মান না করতে অনুরোধ করেন। ফাহমিনা করিম বলেন, আদালতের নিষেধাজ্ঞা স্বত্তেও আমার চাচা শেখ ফয়জুল করিম গোপনে ভবন নির্মান কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুপুরে বিরোধপূর্ণ ওই জমির উপর নির্মানাধীন মার্কেটের দুটি কক্ষে দুজন ভারাটিয়াও উঠিয়েছেন। আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও যদি এ ধরনের কাজ চলে তাহলে আামরা কোথায় যাব। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ গোলাম কবির বলেন, আদালতের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা বাস্তবায়িত করার সকল পদক্ষেপ গ্রহন করেছি। শেখ ফয়জুল করিমকে আদালতের নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এরপরেও যদি কেউ নির্দেশনা অমান্য করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, মোল্লাহাট বাজার সংলগ্ন ৩৭ শতক জমির নিয়ে দীর্ঘদিন ধরে শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিম ও তার চাচা শেখ ফয়জুল করিমের সাথে বিরোধ চলে আসছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers