শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
পতেঙ্গা সৈকতে অবৈধ শিপ ব্রেকিং, লাখ টাকা জরিমানা

পতেঙ্গা সৈকতে অবৈধ শিপ ব্রেকিং, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা সৈকতে বিনা অনুমতিতে শিপ ব্রেকিং করায় জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই। এ সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের এক প্রতিনিধিসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন-জাহাজ প্রতিনিধি মো. এনায়েত (৫০), ক্রেন চালক আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেন চালক মো. রায়হান (২৪)।

Ship-(3).jpg

জানা গেছে, গত ২১ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ভুট্টা নিয়ে যশোর নোয়াপাড়া যাওয়ার সময় ‘এমভি গোলাম রহমান’ নামে জাহাজটির তলা ফেটে গেলে পতেঙ্গায় বিচিং (কূলে ভেড়ানো) করা হয়। কিন্তু জাহাজটির মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সেখানেই শিপ ব্রেকিং (জাহাজ মেরামত) শুরু করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই জানান, চট্টগ্রাম বন্দর এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙতে দেখেন। এ সময় বন্দর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বিনা অনুমোদনে শিপ ব্রেকিং করার অপরাধে জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাহাজের মালিকের নাম মো. ইউসুফ হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers