সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ৪৫ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যািপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬), খুলনা।শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগম্বুজ এলাকায় একটি ট্রাক থেকে গাজা ও ট্রাকসহ এই তিনজনকে আটক করে র‌্যাব।
আককৃতরা হলেন,পিরোজপুর জেলার পূর্ব চালিতা খালী গ্রামের খবির শেখের ছেলে মোঃ বিক্রম শেখ ওরফে বিপ্লব (৫৫),বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই গ্রামের মোজাহার শেখের ছেলে মোঃ কাদের শেখ (৩৫) এবং সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের সামছুর হকের ছেলে ট্রাক চালক মোঃ মুকুল মোড়ল (৫০)।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্র্রস্তুতি চলছে।শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (লিগ্যাল এ্যান্ড মিডিয়া) মোঃ মাহবুব উল-আলম।
র‌্যাব-৬ এর সহকারি পরিচালক মোঃ মাহবুব উল-আলম বলেন,খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে যানবাহনের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ষাটগম্বুজ এলাকায় চেক পোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ঢাকা মেট্রো-ট-১৩-৬৮৬১ নম্বরের একটি ট্রাককে থামার জন্য সিগনাল দেয় র‌্যাব সদস্যরা। ট্রাকটি না থেমে দ্রæত গতিতে পালানোর চেষ্টা করে।পরে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করে।ট্রাকের ভিতর আটা-সুজির বস্তার মধ্যে বিশেষ পদ্ধতিতে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।বস্তাগুলো খুলে গাজা বিপুল পরিমান গাজা দেখতে পায় র‌্যাব সদস্যরা।এসময় ট্রাকের চালকসহ ওই তিনজনকে আটক করি আমরা।ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers