সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠিতে স্বর্নের দোকান চুরি : প্রতিবাদে এক বেলা দোকান বন্ধ

চুলকাঠিতে স্বর্নের দোকান চুরি : প্রতিবাদে এক বেলা দোকান বন্ধ

চুলকাঠি অফিস : বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি বাজারে গতকাল রাতে একটি স্বর্নের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্নালংকার সহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বাজারের স্বর্ন ব্যবসায়ীরা বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ রেখেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে। চুলকাঠি বাজারের আখিঁ জুয়েলার্সের পিছনের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্নালংকার চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়েছে। দোকান মালিক স্বর্ণ ব্যবসায়ী ইমানুর রহমান মোল্লা বলেন, রাতে তার দোকান থেকে নগদ ৬৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরী স্বর্ন চুরি হয়েছে। এর মধ্যে গ্রাহকদের অর্ডারের পণ্য ও রয়েছে।চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি এস আই আব্দুল গনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের স্বর্ন ব্যবসায়ী সমিতির সভাপতি অমিত কর বিলাশ জানান, বাজারের দোকান্দার নিয়মিত নাইট ডিউটির টাকা দিয়ে থাকি। তারপরও একের পর এক বাজারে চুরি হচ্ছে। এর প্রতিবাদে স্বর্ন ব্যবসায়ীরা সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাঠ বন্ধ রেখেছে। তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্বর্ন ব্যবসায়ীরা ডিউটির টাকা দিবে না। অপরদিকে বনিক সমিতি জানান, বাজারের ব্যবসায়ীরা নিজেদের দোকানে ডিউটি দিচ্ছেন। তারপরও ডিঊটির সংখ্যা বাড়ানো হয়েছে। চুরি প্রতিরোধে ডিউটি আরও সক্রিয় করা হচ্ছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে তবে চুরির এব্যাপারে এখনও কোন লিখিত অভিযাগ পাওয়া যায়নি ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers