সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদরে চুলকাঠি বাজারের সীমান্ত এন্টারপ্রাইজে সাটারের তালা কেটে দূর্ধর্ষ চুরি হয়েছে

বাগেরহাট সদরে চুলকাঠি বাজারের সীমান্ত এন্টারপ্রাইজে সাটারের তালা কেটে দূর্ধর্ষ চুরি হয়েছে

চুললকাঠি ডেস্ক  : বাগেরহাটের চুলকাঠি বাজারের খুলনা-মংলা মহাসড়কের পার্শ্বে সীমান্ত এন্টারপ্রাইজ এ গতরাতে  ২৯ শে আগস্ট রাতে সাটারের তালা কেটে চুরির ঘটনা সংঘটিত  ঘটেছে। ভুক্তভোগী  দোকান মালিক পলাশ কুমার দাস জানান তিনি অন্যান্য দিনের মত রাত আট টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকাল আট টার সময় এসে দোকান খোলার সময় দেখেন দুটি সাটারের  তালা কেটে চোর সিন্ডিকেট  ভিতরে ঢুকে কলাপসিবল গেটের তালা কেটে দোকানের ভিতরে ঢুকে নগদ ১১ হাজার ৭৬৬ টাকা  ও দোকানের ব্যবহৃত একটি নোকিয়া বাটন মোবাইলফোন চুরি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে।    ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আহাদ ও এসআই জসীমউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ভুক্তভোগী দোকান মালিকের কাছে জানতে চাইলে তিনি সন্দেহমূলক কোন নাম বলেননি, চুরির ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি করছেন বলে জানিয়েছেন। এর আগেও ২০১৮ সালের ২০ নভেম্বর সীমান্ত এন্টারপ্রাইজ সহ আরো দুটি দোকান রেজওয়ান রুম্মান এন্টারপ্রাইজ প্রোপাইটর আলহাজ্ব লিয়াকত হোসেন, মা এন্টারপ্রাইজ প্রোপাইটার পিন্টু দাস ও সোহাগ দাস তাদের দোকানের তালা কেটে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি হয়েছিল চুরির হয়। চুলকাঠি বাজার থেকে প্রায়  চুরির ঘটনা ঘটে বাজারের ব্যবসায়ীরা চরম আতংকে ভুগছেন। সকল প্রকার ছিনতাই চুরি ঠেকাতে দোকান মালিকরা প্রশাসনের নিকট জোড়ালো দাবি জানিয়েছেন, একটি সুষ্টু পদক্ষেপের প্রত্যাশা আশা করেন চুলকাঠি বাজার  ব্যবসায়ী ও স্থানীয় ভুক্ততভোগী জনগণ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers