সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সিলেটে নেই সচেতনতা, দিনেদিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সিলেটে নেই সচেতনতা, দিনেদিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মোহাম্মদ নুরুল ইসলাম:
সিলেটে প্রতিদিনই বাড়ছে সংক্রামক ব্যাধি করোনার প্রকোপ। বাড়ছে না মানুষের মধ্যে সচেতনতা। যতো দিন যাচ্ছে মানুষ ততোই করোনাকে বৃদ্ধাগুলি দেখিয়ে বাইরে বেড়িয়ে পড়ছে সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই। এতে করে যা হবার তাই হচ্ছে। করোনা ভাইরাসে এতো সংক্রমণ মধ্যেও মানুষের মধ্যে ভয় নেই বিন্দুমাত্রও।

গতকাল বৃহস্পতিবার (০৪ জুন) একদিনের হিসেবে সর্বোচ্চ সংখ্যক ৬০ জন রোগী শনাক্ত হয়েছেন সিলেটে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে সিলেট জেলার ৬০ জনের করোনা পজিটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, হাসপাতালের ল্যাবে গতকাল ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বেশি। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩৮ জন, জৈন্তাপুর ১৪ জন, জকিগঞ্জে ২ জন, কোম্পানীগঞ্জে ২ জন, বালাগঞ্জ ১ জন, কানাইঘাট ১ জন রোগী রয়েছেন।

এছাড়াও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছাতকের ১ জন এবং হবিগঞ্জের সদর উপজেলার ১ জন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ব্যাংকার, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও রয়েছেন।

গতকালের রিপোর্ট দেখলে বুঝা যায় পরিক্ষাকৃত রিপোর্টের ৫০% এর বেশি রিপোর্ট পজেটিভ। মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers