সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
জামানত বিহীন ৫০ লাখ টাকা লোন দিবে ব্যাংক পাবেন যেভাবে

জামানত বিহীন ৫০ লাখ টাকা লোন দিবে ব্যাংক পাবেন যেভাবে

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেবে বেসরকারি প্রাইম ব্যাংক। এ লক্ষ্যে আলিবাবা গ্রুপের অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত  (২৩ জুলাই) এ সমঝোতা স্মারক সই হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে সহজ অর্থায়ন সুবিধা পাবে দারাজ বাংলাদেশের সঙ্গে যুক্ত এমএসএমই প্রতিষ্ঠান।

চুক্তি অনুযায়ী দারাজের মার্চেন্টরা প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং অন্যান্য বিশেষায়িত ফাইন্যান্সিং সার্ভিস পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং-অ্যালটিচুড সার্ভিস পাবে।

ঋণের জন্য দুই বছরের ব্যবসায় অভিজ্ঞতা ও দারাজের সুপারিশ পত্রের প্রয়োজন হবে। দারাজের মার্চেন্টরা যাতে বাসায় বা অফিসে বসেই অনায়াসে ঋণের আবেদনসহ যাবতীয় ব্যাংকিংসেবা গ্রহণ করতে পারে সেজন্য প্রাইম ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করেছে।

এ চুক্তির ফলে এমএসএমই প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে।এমএসএমই ব্যবসায়কে প্রচলিত ধারার ব্যবসায়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনা করতে আগ্রহী করে তোলায় প্রাইম ব্যাংক ও দারাজের এ সমঝোতার মূল উদ্দ্যেশ্য। মার্চেন্টদের যাবতীয় ব্যাংকিং চাহিদা পূরণ করে এ এমএসএমই উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে প্রাইম ব্যাংক ও দারাজ বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers