সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠি আলহাজ্ব লিয়াকত আলীর বাড়ির বাইপাস সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ

চুলকাঠি আলহাজ্ব লিয়াকত আলীর বাড়ির বাইপাস সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ

চুলকাঠি ডেস্ক : মহাসড়ক থেকে বণিকপাড়া ভায়া আলহাজ্ব লিয়াকত আলীর বাড়ির সামনের বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হওয়ায় ওখানকার লোকজনের চলাচলের চরম অসুবিধা হচ্ছে।জানা যায়, বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুলকাঠি বাজারের পার্শ্বে খুলনা মোংলা মহাসড়কের সাথে সংযুক্ত এই রাস্তাটি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেনের বাড়ির সামনে থেকে একটি রাস্তা বটতলা (চুলকাঠি থেকে রাখালগাছি যাওয়ার সড়কের) নামক স্থানে মিলিত হয়েছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক শত লোক বিভিন্ন প্রয়োজনে চলাচল করে। বিশেষ করে রাস্তাটির দুইপাশেই স্কুল রয়েছে একপার্শ্বে চুলকাঠি শীতলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্য পার্শ্বে চুলকাঠি কিন্ডার গার্ডেন স্কুল এই রাস্তা দিয়েই স্কুলের বেশিভাগ শিক্ষার্থী চলাচল করে এছাড়া এই রাস্তার পাশে বসবাস কারি বাসিন্দা ও চুলকাঠি বাজার ও তার আশেপাশের ব্যবসায়িরা তাদের চলাচল ও বিভিন্ন পণ্য পরিবহনে এই রাস্তা ব্যবহার করে।কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায় পানি নামতে অনেক সময় লাগে। রাস্তাটিতে ইটের সোলিং করা থাকলেও এখন অনেক স্থানে ইট উঠে গেছে। রাস্তাটি ডেবে গিয়ে বর্ষায় পানি জমে। এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানান। স্থানীয় রুম্মান মাহমুদ  শৈশব জানান, “ এই রাস্তার মতো এলাকায় অনেক রাস্তা নষ্ট হয়ে আসে। স্থানীয় ইউপি সদস‌্য বা ইউপি চেয়ারম‌্যানদের এই রাস্তাগুলির গুরুত্ব দিয়ে সংস্কার করা উচিত। তিনি রাস্তাটি কার্পেটিং করতে স্থানীয় সংসদ সদস‌্যের কাছে দাবি রাখেন। তাই এই রাস্তাটি বর্তমানে অন্তত: আরও তিন ফুট উচু করে পিচের কার্পেটিং করলে এলাকা বাসীর জন্য সুবিধা হবে। রাস্তাটি আনুমানিক ৩৫০ মিটার লম্বা। তিনি মনে করেন, এই রাস্তাটি সংস্কার বা কার্পেটিং হলে এলাকাবাসী ও জনগণের চলাচলের পথ সুগম হবে। এই রাস্তার মেইন রোড সংলগ্ন স্থানের দুই পাশে স”মিল ও দোকান রয়েছে ।রাস্তাটির উন্নয়ন হলে বাজার থেকে সরাসরি রাখালগাছীর রাস্তায় ঢোকার চাপ অনেকটা কমে যাবে যার ফলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। রাস্তাটির উন্নয়ন হলে রাস্তার দুপাশে থাকা ব্যবসায়িক কর্মকান্ডের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers