সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক

রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক

বাগেরহাট  প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছির কৃতি সন্তান হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। বিএনপি’র বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে তিনি ৩ টি মিথ্যা ও ভিত্তিহীন নাশকতা মামলায় ৩৯ দিন কারাবরণ করে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়, ২ বার ছাত্রলীগ কর্তৃক বাড়িতে গুলি বা ব্লাংক ফায়ার এবং ৭ বার হামলার শিকার হয়েছিলো। সবশেষ ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে সম্মুখ সারিতে রাজপথে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন এই ক্লিন ইমেজের ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে বাগেরহাট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন করেছেন। মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। নব ঘোষিত কমিটির সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু, রানা দিদার, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি এবং শেখ আল মামুন-কে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে বিগত সময়ে রাজপথে ছিলাম এবং আগামী দিনেও রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করব। তরুণ এই ছাত্রনেতা বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব (২০২১ থেকে ২০২৪), জাতীয় নির্বাচনে বাগেরহাট-২ আসনে এজেন্ট ট্রেইনার, বাগেরহাট সদর উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, উদ্দীপন বাগেরহাটের কো অর্ডিনেটর, ইউথ পিস এম্বাসিডর গ্রুপ বাগেরহাটের কো অর্ডিনেটর’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers