সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে ২রা এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় ব্যাংকের সহ-সভাপতি তামান্না ইয়াসমিন সুবর্ণা এর সভাপতিত্বে জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের কার্যালয়ে ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র সভায় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের পক্ষ থেকে আয় ব্যয়সহ সার্বিক বিষয় অবহিত করা হয়। এছাড়া আগামীতে ব্যাংকটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের মতামত গ্রহণ করা হয়। এর পাশাপাশি ব্যাংকের বর্তমান অবস্থা পর্যালোচনা করে সামনের দিনে কিভাবে সঠিক ভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সকল সদস্য মতামত প্রদান করেন এবং ব্যাংকের কার্যক্রমের গতি বৃদ্ধি করার লক্ষ্যে ব্যাংকের ম্যানেজারকে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের থেকে ঋণ গ্রহণের প্রস্তাব গৃহীত হয় এছাড়া ব্যাংকের স্টাফদের বেতন ভাতা সহ সকল বিষয়ে কিভাবে সঠিক সময়ে প্রদান করা যায় সেই লক্ষ্যে সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বকেয়া ঋণ আদায়ের ব্যাপারে আলোচনা করা হয়।
Leave a Reply