শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা

ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা

কামরুজ্জামান শিমুল,নিজস্ব প্রতিবেদক

ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের শ্রীঘাট এলাকায় বিশাল এক মহিলা সমাবেশে তিনি এ ভোট চান। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট – ২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও শেখ মহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, মোল্লাহাট উপজেলা মহিলা দলের সভানেত্রী পাইলট রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কা।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, শেখ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, শেখ মাহমুদ আলী, সরদার মহিবুল্লাহ, শেখ এরাদুল, শেখ বাবুল হোসেন, মহিলা নেত্রী শিরিনা আক্তার, ইউপি সদস্য নাদিরা বেগম, আনোয়ারা খাতুন, মরিয়ম বেগম, মুসলিমা বেগম সহ ৭ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সমর্থক বৃন্দ। তাহমিনা বেগম লিমা তার বক্তব্যে বলেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন একজন পরোপকারী সৎ নির্ভীক ও সাহসী নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি নেতাকর্মীদের বিনামূল্যে জামিন করিয়েছেন তাদের পরিবারের খোঁজখবর রেখেছেন। নিজেও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, জেল খেটেছেন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। বাগেরহাটের তিনটি সংসদীয় আসনকে চারটি সংসদীয় আসনে রূপান্তরিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিয়া খালেদা জিয়া তারেক রহমান বিএনপি ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তাহমিনা লিমা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers