সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার কচুয়ার ফতেপুর বাজার, সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, জিরো পয়েন্ট ও গজালিয়া ,দে পাড়া বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। রবিবার (২৬ জানুয়ারি) সকালে তিনি বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া কচুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং শ্রী শ্রী ছোট আন্ধার মানিক সর্বজনীন মন্দির এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বাগেরহাট-২ আসনের বাগেরহাট সদর ও কচুয়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, কোনো কারণে তিনি ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপির রাজনীতির সঙ্গেই রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এম এ এইচ সেলিম বলেন, কচুয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের আহ্বান জানান তিনি। প্রশাসনকে দিয়ে তিনি কঠোর ব্যবস্থা নিবেন। পথসভায় তিনি ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে বাগেরহাটের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers