সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপি’র মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয়—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন । প্রতীক বরাদ্দের পর খান জাহান এর পূর্ণভূমিতে প্রথম নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, হিন্দু-মুসলমান’সহ সকল জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। জেলা বিএনপি’র সভাপতি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুজিবুর রহমান, অহিদুর জ্জামান দিপু, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ,খান মনিরুল ইসলাম, সমশের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, সদর উপজেলার বিএনপি’র সভাপতি নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদ”সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা থেকে প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবো। যেখান বিগত দিনের মত মানুষ রাজনৈতিক কারণে জুলুম নির্যাতনের শিকার হবে না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers