শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বগেরহাট শহরে ধানের শীষের প্রার্থীর লিফলেট বিতরণ

বগেরহাট শহরে ধানের শীষের প্রার্থীর লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট ২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১ঃ০০ টায় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় তিনি এই লিফলেট বিতরণ করেন। জেলা বিএনপির কার্যালয় (থানার মোড়ে) এর সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে শহরের পোস্ট অফিস মোড়, রাহাতের মোড়, ফল পট্টি এলাকা হয়ে সাধনার মোড় ও শাল তলার মোড় এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

বাগেরহাট পৌর বিএনপি আয়োজিত এই লিফলেট বিতরণ কার্যক্রমে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সাথে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাছির আলাপ, পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান এবং হাদিউজ্জামান হিরো ও রুনা গাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা ইসকেন্দার হোসেন, নিয়াজ মাহমুদ শৈবাল, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, আবুল কালাম আজাদ, মহিতুজ্জামান দুলাল, শেখ শহিদুল ইসলাম ভুট্টো, শেখ শহিদুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, শাহরিয়ার রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers