সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সংসদ সদস্য নির্বাচিত হলে অবকাঠামোসহ বাগেরহাটকে আধুনিকায়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট ০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন

সংসদ সদস্য নির্বাচিত হলে অবকাঠামোসহ বাগেরহাটকে আধুনিকায়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট ০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন

চুলকাটি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পথসভা, মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।

নির্বাচনী কার্যক্রমে প্রার্থীকে দলীয় নেতা-কর্মী ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন পরামর্শ, মতবিনিময়, আলোচনা সভা, দলীয় নেতা-কর্মীদের একত্রিতকরণ ও বিভেদ দূরীকরণ, তৃণমূল নেতা-কর্মীদের সঠিকভাবে নির্বাচনী কাজে ব্যবহার, নির্বাচনী এলাকার বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী, পেশাজীবি সংগঠন, বিভিন্ন জনপদ ও এলাকার সকল শ্রেণির লোকদের উজ্জীবিত করার প্রচেষ্টা ও কর্মকান্ড পরিচালনা করছেন। এ সকল জনসম্পৃক্ত কর্মকান্ডে তিনি সক্রিয় অংশগ্রহণে করছেন এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন এলিট পারসন ব্যক্তিবর্গ তার নির্বাচনী কর্মকান্ডে তার সাথে অংশ নিয়ে এ কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। ফলে জনমত ও জনগণের কাছে তিনি আলোচনায় চলে এসেছেন। তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) -এর মনোনীত প্রার্থী হিসাবে তিনি নেতা-কর্মী সহ এ জনপদের কাছে সুপরিচিতি লাভ করেছেন। বিভিন্ন সমাবেশে বাগেরহাট তথা তার নির্বাচনী এলাকা নিয়ে তিনি তার পরিকল্পনা বা স্বপ্নের কথা ব্যক্ত করছেন। তিনি নির্বাচিত হলে বাগেরহাটের অবকাঠামো উন্নয়ন সহ জনগণের জীবন মানের পরিবর্তনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

এ প্রসঙ্গে বাগেরহাট সদর থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সাংবাদিক মো: কামরুজ্জামান শিমুল জানান, আমরা শহীদ জিয়ার দল বিএনপির কর্মী। দলীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ যাকে নমিনেশন দিক না কেন অর্থাৎ ধানের শীষ প্রতীক যার হাতে থাকবে, বিএনপির নেতা-কর্মীরা তার সাথে থেকেই তাকে বিজয়ী করার চেষ্টা করবে। তিনি আরও জানান, দল থেকে আরও অনেকে নমিনেশন পাওয়ার প্রত্যাশা করলেও সর্বশেষ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন দলীয় নমিনেশন পান। তিনি আরও জানান, বিগত সময়ে তিনি দলের সাথে ছিলেন, মিছিল-মিটিং সহ দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। বিনামূল্যে তিনি বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান করেছেন। নেতাকর্মী ও তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন সহায়তা প্রদান করেছেন। স্বৈরাচার বিরোধী প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি নিজে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। শত হুমকি ধামকিতেও তিনি বিএনপি এবং নেতাকর্মীদের ছেড়ে যাননি। এছাড়া বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে নির্বাচন কমিশন একটি আসন বাদ দিয়ে তিনটি আসন ঘোষণা করায় তিনি সকল দলের নেতাকর্মীদের সাথে আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন সংগ্রাম করেছেন। সর্বশেষ তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বাগেরহাটের চারটি আসন বহাল রেখেছেন। এজন্য সমগ্র বাগেরহাটবাসীও তার কাছে কৃতজ্ঞ ।

বাগেরহাট নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন এর পরিকল্পনার নিয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা (বাগেরহাট-২) থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।তিনি বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং উক্ত আসনের জনগণের সাথে নিয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করতে চান। তিনি ন্যায়নীতি ভিত্তিক সাম্যতার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চান। কোনো প্রকার বৈষম্য, দলাবাজি, স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে চান। সেই সাথে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে কাজ করতে চান। বাগেরহাটের উন্নয়নের তিনি একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, শিল্পাঞ্চল স্থাপন এবং মাদ্রাসা আধুনিকায়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। তার এ সকল পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers