শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালের শরাফপুরে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত

রামপালের শরাফপুরে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের রামপাল উপজেলার ৩নং বাইনতলা ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় শরাফপুর কারামতিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট-২ (রামপাল-মোংলা-ফকিরহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্যকৃষক কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি — যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।” ড. ফরিদুল ইসলাম বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন। মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত ভাবেন।” অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers