সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের রামপাল উপজেলার ৩নং বাইনতলা ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় শরাফপুর কারামতিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট-২ (রামপাল-মোংলা-ফকিরহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য
কৃষক কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি — যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।” ড. ফরিদুল ইসলাম বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন। মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত ভাবেন।” অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply