শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব। পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। তবে সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে বলা হয়, আইএসপিআর এর মাধ্যমে এসংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেয়া হবে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers