সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছিতে পল্লী উন্নয়ন স্কুল মাঠে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯ জন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাখালগাছি কে.পি.আর মাঠে ফুটবল খেলা ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ৫২তম আন্ত: স্কুল, মাদ্রাসা কারিগরি মাধ্যমিক পর্যায়ে ২ দিন ব্যাপী খেলার ২য দিনের খেলা চলাকালীন দুপক্ষের লোকজন মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে প্রতিপক্ষের মারধরে অন্তত ৯ জন গুরুতর আহত হন। এ সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ স্থানীয় জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের উদ্বার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ রিপোর্ট করা পর্যন্ত সংঘর্ষের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply