সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে টানা ৪ দিনের কর্মসূচি

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে টানা ৪ দিনের কর্মসূচি

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির গোলটেবিলের বৈঠকে নেতাকর্মীরা দ্বিতীয় দফায় বাগেরহাটে চারটি আসন পূর্ণবহালের দাবিতে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন ।
 কর্মসূচি:
 ৮ সেপ্টেম্বর (সোমবার): সকাল-সন্ধ্যা হরতাল
 ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): বিক্ষোভ মিছিল
 ১০-১১ সেপ্টেম্বর (বুধ-বৃহস্পতিবার): হরতাল পালন করা হবে
উল্লেখ্য গত (২৪আগস্ট) খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রী বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে দল মত নির্বিশেষে অবরোধ কর্মসূচি পালন করেন বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার অন্য সকল স্থানের যোগাযোগ ও রাজধানী থেকে বাগেরহাট জেলার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে মোংলা বন্দর অচল অর্থনৈতিক মারাত্মক হুমকির মুখে পড়ে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা সকল যানবাহনের চালকেরা স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবারের টানা ৪ দিনের কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণের দাবির স্বপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করতে হবে। সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠান এছাড়া মোংলা বন্দর এলাকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখতে হবে। বাগেরহাট জেলার জনগণের একটাই দাবি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের ৪টি আসন ফিরিয়ে দিতে হবে।
আমাদের মৌলিক অধিকার হরণ করে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহল রাখার দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়েছিলেন নির্বাচন কমিশন কর্ণপাত না করে। আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী শেষে গাজীপুরে একটি আসন বাড়ানো বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩০০ আসনের গেজেট প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers